2013-02-22-10-50-49-51274d898b705-4 2013-02-22-10-51-15-51274da39a5c4-7 2013-02-22-10-50-27-51274d73dae98-1ব্লগার থাবা বাবার উল্টা পাল্টা লেখায় ইসলাম বিপন্ন হয়ে যাওয়ায় আজকে বিভিন্ন ইসলামী দল যেই খেলা দেখাল তাতে আমি যারপরনাই আনন্দিত। যাক বাংলায় তাহলে এখনও ইসলাম প্রেমী মানুষ টিকে আছে !!!!

শহীদ মিনার ভাঙ্গা অনৈসলামিক কিছু না, কারন একটা পাথরের বেদিতে ফুল দেয়া তো বেদায়তি ব্যাপার!!!
জাতীয় পতাকা ছেড়া ও অনৈসলামিক কিছু না- পতাকার মত জড় বস্তু নিয়া মাতামাতি কর এইটাই তো ভুল কাজ!!!
মসজিদের ভিতর থেকে ককটেল ফাটানো ও অপরাধের কিছু না, হক ও বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে মসজিদই হবে লড়াইয়ের কেন্দ্র।
কিন্তু কথা হইলো থাবা বাবা তো আজকে এই লেখা লেখে নাই, লিখছে ২/৩ বছর আগে থেকে। তখন ইসলাম বিপন্ন হইলো না, কিন্তু জামাতরে নিষিদ্ধ করার দাবির লগে লগে “ইসলামী সমমনা দল” গুলোর ঈমানী জোর হঠাৎ আসমান ফাইরা নাইমা আসলো !!!
সেটা ও মাইনা নিলাম, আমাগো গণ্ডারের চামড়া, থাবা বাবার ব্লগ পইড়া তার অর্থ বাইর করতে ৩ বছর লাগছে।
গণজাগরণের মঞ্চ ভাঙ্গার কারনটা বুঝতে পারি নাই এখনো, আরো কিছুক্ষণ সময় লাগবে।

অপ্রাসঙ্গিকঃ
১.আজকে ও একটা জিনিস দেখলাম, মিছিল গুলা থেকে যখন সাংবাদিক মারল, তখন অন্য সাংবাদিকরা তাগোরে সাহায্য না কইরা ফটোক তুলতে লাগলো, জয়তু ফটোগ্রাফি
২.এত খরচ কইরা “পেপার স্প্রে” কিননা আনলো, তার ব্যবহার আজকেও দেখলাম না। নাকি সেইটা কেবলমাত্র বেসরকারি প্রাইমারি শিক্ষকদের উপর ব্যবহার করা যায়??!! এই ধরনের উগ্র মিছিল আটকানোর জন্য “জল কামান” ব্যবহার সারা বিশ্বেই করা হয়, সেটা কি আমাগো পুলিশ বিভাগ ব্যবহার করতে জানে?
৩.বাংলাদেশের যত নাস্তিক আছে তারা আজকে খুশি, অবশেষে তাদের পরিশ্রমের ফল পাইল, সামান্য ২/১ টা পোস্ট লেইখা ইসলামী জনতারে মাঠে নামাইল

আরো অপ্রাসঙ্গিকঃ

দেশপ্রেম ঈমানের অঙ্গ, ইসলাম শান্তির ধর্ম। এইসব বুলি কপচাইয়া জামাতা শিবিরের দোষ ধইরা লাভ নাই। সমস্যা আমাগো, আমরা জাতিগত ভাবে ধর্মান্ধ। গত কয়েকদিনে দেখলাম থাবা বাবার পোস্ট নিয়ে অনেক আন্দোলনকারীই ইনি মিনি করতেছে, এইসব বাদ দেন। থাবা বাবা যা খুশি লিখছে, লিখুক। তার সাফাই গাইতে হবে কেন?

অন্য দেশের কথা বলতে পারি না, তবে বাংলাদেশে নাস্তিক আর জামাতের মধ্যে কোন তফাৎ নাই। ২ দলই অন্যের উপর নিজের মতবাদ প্রকাশ কইরতে ব্যস্ত। নাস্তিক বইলা আরেকজন ধর্ম নিয়া যেমন টানাটানির কিছু নাই, তেমনি ধর্মরে অন্যরে মানানোর ও কিছু নাই।এই সাধারণ কথা এই তালগাছ পন্থীরা বুঝতে চায় না। দুইটার মধ্যে তফাৎ একখানেই, নাস্তিকরে বেইল না দিলে ও আমার চলে, সে আমার কানের কাছে প্যানপ্যান করতে পারে না কিন্তু ধর্ম ব্যবসায়ীরা তো আমার ঘরের ভিতরে ও হাজির হয়।

তাইলে জামাত/সমমনা ১২ দল এত বেইল পায় কেমনে?এর পিছনে আমরা দায়ী। আমাগো দেশে অধিকাংশ মুসলমান তার মুসলমানত্ব‌ যাহির করে অন্যের উপরে। নিজে নামাজ পড়ি বা না পড়ি, অন্যে নামাজ না পড়লে সে খারাপ। নিজে ঘুষ খাই দুই বেলা, অন্যে আমারে সালাম না দিলে সে বেয়াদপ। নিজে আমল মানি না একটা ও, অন্যের মাইয়া ঘোমটা দিল না কে বইলা সালিস ডাকি। এইসব আজাইরা মুসলমানের জন্য নিজের মুসলমানত্ব প্রকাশের একমাত্র উপায় অন্যের ঘাড় ভাঙ্গা। সেইখানে কোনখানের এক বলগার ইসলামের কুৎসা রটাইসে আর ঈমানের পরমান দিমু না, এইটা হয়!!!!

ইসলাম কি এতই সস্তা হইছে যে একজন ব্লগার কি বললো আর সাথে সাথে ইসলাম বিপন্ন হয়ে গেলো।

অন্যদিকে বিএনপির মওদুদ কইলো, শাহবাগের আন্দোলন সর্বজনীন ছিল না, তাই ব্যর্থ হইছে।
সর্বজনীন হইতে হইলে সম্ভবত শিবিররেও আন্দোলনে শরিক করা দরকার ছিল !!!

ছোটো থাকতে শিখেছিলাম দেশ প্রেম ঈমানের অঙ্গ । যারা বলছেন আজকের এই আক্রমণ জামাত করেনি তারা মুর্খ বই কিছু নয় !কারণ এই কর্মসূচির আহবান করেছিলো জামাতে পিছলামি এবং সমমনা দল !যাই হোক প্রসঙ্গ ছিলো দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ । কোনো মুসলমান নিশ্চই এ কথাটি অস্বীকার করতে পারবেন না ! আজকের আন্দোলন ছিলো নাস্তিক বিরোধী (এটা হুট করে আমদানী হওয়া ইসলামপ্রেমীদের কথা ! ) কিন্তু আপনাদের কর্মসুচী কী দেশের গৌরবময় পতাকা কিংবা শহীদমিনারের বিরুদ্ধে ছিলো !আমার জানামতে সেগুলো জড় পদার্থ সুতরাং তারা নাস্তিকতা বর্জিত ! (:P) আপনাদের শহীদ মিনার অথবা জাতীয় পতাকায় এই আগুন দেয়া আক্রমণের তাহলে অর্থ কি দাঁড়ালো ? আপনারা দেশ কে ভালোবাসেন না ! সুতরাং যার দেশপ্রেম নাই তার ঈমান হালকা ! কারন একটা কথা নিশ্চই আপনারা জানে হযরত (সাঃ) কঙ্কর নিক্ষেপিত হওয়ার পর কিংবা হিযরত এর সময় তার ওয়াতানের দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন করেছিলেন !তিনি তো দেশের সার্বভৌমত্বে আঘাত করেননি আপনাদের মতো ।আপনাদের আন্দোলন টা নাস্তিক বিরোধী ছিলো নাকি দেশবিরোধী ! এবার দ্বিতীয় কথা আপনারা কাদের নেতৃত্বে আজ একাত্বতা ঘোষনা করে ধ্বংসজজ্ঞ চালালেন ! তাতে জামাতের নেতৃত্ব ছিলোনা ?! আন্দোলন তো ডাকসেই জামাত ! ( 😛 ) কিসের ভিত্তীতে বলেন যে এটা নিরপেক্ষ মুসলমানদের আন্দোলন ! আমার এলাকায় অথবা অনেক এলাকায় ১৬কোটি জনতার ধরলাম ১কোটি আজ নাস্তিকতার বিরুদ্ধে রাজপথে নামসে তাহলে বাকী ১৫কোটি নাস্তিক নাকি বস ?! (:P)
এবার আসি মসজিদ প্রসংগে !মসজিদে সহিংস আচরন তো দুরের কথা একজন প্রকৃত মুমিন সেখানে গেলে একটা ছোট অপবিত্র চিন্তাও করতে পারেনা সেখানে আপনারা আগুন লাগালেন এটা কি আস্তিকতার প্রমান ! আপনারা কি জানেন যে মসজিদের সামনে পুলিশ আপনাদের আক্রমন হলো আপনাদের সহিংসতার ই প্রতিফলন !তালি কি একহাতে বাজে ?ইসলাম শান্তির ধর্ম সেখানে আপনারা রক্তপাতের আলামত পাওয়া মাত্র মসজিদ অঙ্গন ত্যাগ করলেন না !এটা কি আপনাকে নাস্তিক অথবা মুশরিক এর পর্যায়ে ফেলে দিলো না ! একজন সুস্থমনা মানুষের মানে আল্লাহ এবং তার পবিত্র স্থাপনায় আন্তঃরিক ভক্তি ,ভয় এবং আনুগত্য প্রকাশ !আপনার যা করলেন বা দেখালেন তা শ্রেফ একটা মুনাফেকের কাজ করলেন !মুখে এক কাজে আরেক !বিরোধীতা ছিলো নাস্তিকতার বিরুদ্ধে যার শেষ দেশের বিরুদ্ধে এবং পবিত্র পতাকা এবং মসজিদের বিরুদ্ধে ! আর সেই মুসলমানদের শুধু এটুক বলি আপনারা আজ শিবিরকে সমর্থন দিচ্ছেন তারাই একদিন আপনার পিঠে চাকু মারবে !মনে রাখবেন শিবির আজ নাস্তিকতার আন্দোলনে কেনো হাইকোর্টের দিকে যেতে গেলো তার উত্তর দিতে পারবেন ! শাহবাগ আজ ফাঁকা ছিলো তাই ঐখানে বীরত্ব দেখাতে গেসলেন !?পারলে এখন যান সাহসটা দেখি !আপনাদের জবাব কিন্তু আমরা দেয়া শুরু করেছি !সাবধান হন নয়তো কিন্তু প্রতিষ্ঠানের সাথে সাথে আপনাদের দশাটাও এক হবে !! এই লেখার পর মুরতাদ বলেন অথবা মুনাফেক বলেন আমি তা হয়ে গর্বিত কারন আমি আর যাই হই না কেনো আমি আমার রং এবং আমার নীতি পরিবর্তন না করেছি না করবো !

কি পরিমাণ বেহায়া হইলে এই ধরনের কথা বলা যায় তা বুঝতেছি না, কে জানে আমারও হয়ত বুঝতে ৩ বছর সময় লাগবে…………