দায় কি শুধু তারুন্যের? দায় কি শুধু গনজাগরন মঞ্চের? দায় কি শুধু শাহবাগের?
মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হওয়া সামরকি বাহিনীর কি কোন দায় নেই মুক্তিযুদ্ধের চিহ্নিত শত্রুদের দমনের?
আওয়ামী লীগের কি দায় নেই, না কি একবার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েই খালাস?
আলেম সমাজের কি কোন দায় নেই, বিশুদ্ধ ইসলামের চর্চা নিশ্চিত করতে, না কি বিকেলের দাস্ত, সন্ধ্যার বয়ান, আর নীরব চিল্লাতেই ইসলামের পুর্ণপাঠ? ইসলামের চরম শত্রু মউদুদিবাদ ও তাদের হিংস্র অনুসারীদের দমনে তাদের কি কোন দায় নেই?
টিভি চ্যানেল মালিকদের দের আর টক শোর বক বক ওয়ালাদের কি কোন দায় নেই, না কি ভুলে যান তারা এই সুযোগ সুবিধা পেতেন কি না আল কায়েদার জন্মদাতা অখন্ড পাকিস্তানের অংশ থাকলে?
বিদেশে অবস্থানরত কূটনীতিবিদদের কি কোন দায় নেই, কোথায় জায়গা পেতেন তাঁরা অখন্ড পাকিস্তানের ফরেন সার্ভিসে, কেন বিশুদ্ধ সত্যে প্রচারে ওনারা এত অদক্ষ?
এনজিও ওয়ালাদের কি কোন দায় নেই, না কি তাঁরা মনে করেন দেশটা পাকিস্তান থাকলে তাঁরা এই পেশায় আরও সফল হতেন?
২০১৩ প্রকৃতপক্ষেই ১৯৭১ এর অসমাপ্ত অধ্যায়। পূর্ণতার অধ্যায়। ২০১৩ তে এসে সামান্য সংশয়, সামান্য দ্বিধা, সামান্য নিস্ক্রিয়তা, সামান্য নীরবতা আপনার ১৯৭১ এর চেতনা, ১৯৭১ এর ভাবনা, ১৯৭১ এর ভূমিকা সব নস্যাত করে দিতে পারে।
এরকম একটা সময়ে নীরবতাও মহাপাপ। জাগ্রত মুসলমানের ক্ষেত্রে গুনাহ।
জয় আমাদের হবেই হবে, আপনি সাথে থাকুন বা না থাকুন।
জয় বাংলা।
