সত্যি বলছি তোমাকে আর ভালবাসি না
তোমার জন্য মিছেমিছি রাতও জাগিনা।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্যে আমার কোন সময় নেই
এখন আমি ভালবাসি শুধু আমাকেই।
সত্যি বলছি…………………………..
…………………………………জাগিনা।
এখন আমার সঙ্গী আকাশ রাতের ধ্রুবতারা
বৃষ্টি সঙ্গী করে ভাল আছি তোমায় ছাড়া।
সময় পেলে উদাস মনে দেখি জোছনা।
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
সত্যি বলছি…………………………..
…………………………………জাগিনা।
এখন আমার সঙ্গী গীটার, সুরের ডানা মেলা
ইচ্ছে সঙ্গী করে ভাল আছি তোমায় ছাড়া।
সময় পেলে উদাস মনে দেখি জোস্না
তোমায় নিয়ে মিছেমিছি স্বপ্ন দেখি না।
সত্যি বলছি…………………………..
…………………………………জাগিনা।
সত্যি বলছি তোমায় নিয়ে আর স্বপ্ন দেখি না
তোমার জন্য মিছেমিছি কাব্য লিখি না।
এখন তোমার জন্যে আমার কোন সময় নেই
এখন আমি ভালবাসি শুধু আমাকেই।
