প্রয়াত মুক্তিযোদ্ধা ও পপগুরু আজমখান
“আম্মাকে বললাম, আমি যুদ্ধে যাচ্ছি। আম্মা বললেন, যুদ্ধে যাবি,
ভালো কথা, তোর আব্বাকে বলে যা। আব্বা ছিলেন সরকারি চাকুরে।
ভয়ে ভয়ে তাকে বলালাম, যুদ্ধে যাচ্ছি। উনি বললেন, যাবি যা, তবে দেশ
স্বাধীন না করে ফিরবি না! তার কথা শুনে অবাক হয়ে গেলাম।
একটা সালাম দিয়ে যুদ্ধে যাই। তখন আমার বয়স ২১ বছর।”
গুরু তোমায় সালাম…. তোমার পথেই হাটছি, গুরু
মাঝে মাঝে নিজের জন্য গিটারে টুংটাং শব্দ তুলি, না গুরু, এবারের যুদ্ধে আমিও সৈনিক। তুমি যেমন অস্ত্র চালিয়েছ গিটারের মতো, আমিও গুরু গিটারের টুংটাং ফেলে যুদ্ধে আসছি। আর কথা দিলাম, যদি গুরু বেচে ফিরি তোমার স্মরনে হলেও, মানবতার জন্য নিয়মিত গিটারের সুর তুলুম।
কসম খোদার, কসম আমার মায়ের, আমি বাচি মরি পরের হিসাব, আগে দশটা মাইরা তয় কইলাম, নিজ মরুম!… কোন ছাড় নাই!
