নারী মা হতে পারবে, বোন হতে পারবে, কন্যা হতে পারবে, বউ হতে পারবে… সহযাত্রীনি, কলিগ কিংবা বন্ধু হলেই কিছু লোকের গাদ্র দাহন শুরু হয়ে যায়! কেন ভাই সে মানুষ না? তার কি কোন অধিকার নাই সমাজে চলাফেরা করার? চাকরী করার? যানবাহনে চলাচল করার? তাইলে এক কাজ কর! সব নারীরে ধইরা মাইরা ফালা, আর তোরা সব “গে” হইয়া যা… এরপর ১০০ বছর পৃথিবী হয়ে যাবে মানব শূণ্য, তেলাপোকারা তোদের টিটকারি মাইরা বলবে, একসময় মনুষ্যরুপি কিছু আবাল আছিল পৃথিবীর বুকে! যারা নিজেদের ছাগলামির লাইগা, নিজেরাই বিলীন হইয়া গেছে…. যত্তসব!
কি রকম মানসিকতা নিয়া এরা ঘুরে বেড়ায়, আমি বুঝি না… এইগুলা মানুষ? দুইপায়ের মাঝখানে ওইটা থাকলেও পাবলিকযে আবালও হইতে পারে এইটা আজকে হাড়ে হাড়ে বুঝলাম…!!!!
মানুষের মধ্যে আমরা নারী পুরুষের পার্থ্ক্য কেন নিয়ে আসি? কেন সমঅধিকার, নারীবাদী হয়ে উঠি? নারীকে শুধু মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি না? পারি না মানবাধিকার প্রতিষ্টা করতে?
আমি নারীর (সম)অধিকারে বিশ্বাস করি না, বিশ্বাস করিনা নারী(বাদ) এ, আমি নারী-পুরুষের বিভাজন চাই না, আমি চাই নারী তার অধিকার পাবে, নারীঅধিকার… নারী-পুরুষে মিলে মানবিক সমাজ ব্যবস্থা…. {[(সম = সাম্য), বাদ]} সাম্যবাদ….
