গতকাল প্রজন্ম চত্বরে আসার সময় বিএনপি অফিসের সামনে দিয়ে আসলাম, কিছু যৃবকের কথা শুনে হাসি পাইছে, আবার একধরনের তৃপ্তিও পাইলাম… সান্ডা মার্কা একটারে দেখলাম ধমকের সুরে কথা বলতেছে, আরো কয়েকজনের সাথে, আগ্রহী হয়ে, সিগারেট কিনার বাহানায় দাড়িয়ে ওদের কথাবার্তা শুনার চেষ্টা করলাম… একজন বলছে টাকা না দিলে ভাই পরে আর আসমু না, পোলাপান এখন আর মিছিলে আইবার চায় না, সব জায়গা শাহবাগে… আর টাকা যদি না পামু তাইলে ভাই শাহবাগেই যামু…. ওই তুই কি কস, ভাইরে কইয়া তোরে পজিশন করমু ভাবতাছি, তুই আমার লগে থাক, তোরে জায়গা কইরা দিমুনি… ধুর মিয়া আপনার নিজেরেইতো জায়গা নাই! ওই চল শাহবাগ যামু…. এই পর্যায়ে প্রচন্ড কথা কাটাকাটি… হাতাহতি শুরু হতে পারে আচ করে আমি সরে আসলাম…. দ্রুত পা চালালাম… প্রজন্ম চত্বরে যাইতে হবে… তাড়াতাড়ি… ঔইখানে টাকাপয়সা নাই, সেটা আছে তৃপ্তি, আত্মার শান্তি… ওইটা বেশি করে নিতে চাই… ২ ডজন মোম নিছি… সবগুলা জালাবো, আলোয় আলোয় দুর করে দিব অন্ধকার… শালার তোদের দিন শেষ..