রবি কাকু আমার সাথে তোমার কিসের শত্রুতা? কেন তুমি আমার প্রনয়ের কথা সবাইকে জানালে, পোড়াচ্ছ বিরহের অনলে… প্রয়ানের এত বছরপরও আমারে কেন জালাও, আমি তোমার কি ক্ষতি করছি… কেন তুমি সব বিষয়ে সবসময় এত বেশি প্রাসঙ্গিক? দেখ বেশি জালাইয়ো না… আমি কিন্তু নইলে গীতাঞ্জলীর আধুনিক সংষ্করন বের কইরা তোমার নোবেলে ভাগ বসামু… কবি আমারে এইবার ছাইড়া দাও…. ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ, ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান তুমি একাই কেন লিখতে গেলা, দুই হাজার ছবিও আইকা থুইচো কেন কবি কেন? আবার তুমি দাড়িয়ো রাখছো, ধুর!!! তুমিতো দেখি আমার লাইগা কিছুই রাখো নাই….
আমাকে যদি সুযোগ দেয়া হয় তবে আমি, রবিন্দ্রনাথের অন্তত ২০ বছর আগে আমার বর্তমান রোমান্টিজম, আবেগ, অনুরাগ নিয়ে জন্ম নিতে চাইতাম, তারপর দেখতাম কাক্কু “রবি” তুমি কেম্তে নোবেল পাও, তোমার আগে আমি সবই লিখা থুইতাম !!!!! আর এখন যাই লিখতে চাই, দেখি তুমি চান্দু আগেই সব লিখা থুইচো, বলি কাক্কু সব প্রেমই কি শুধু তোমার মাঝে? আমার কি কোনই অনুভূতি নাই? তাইলে আমার জন্য কিছু রাইখা যাও নাই কেন? হেঃ মাবুদ তুমি আমার এ জীবন নিয়া যাও, আর আমারে রবিকাকুর আগে জন্মদেও, পারত পক্ষে আমার নজরুল চাচা বানাইয়া পাঠাও
