অনেক পরে বুঝলাম ভন্ডামী হলো পৃথিবীর সবচেয়ে বড় গুন। এই গুন থাকলে তোমার সাথে জনগন থাকবে, নইলে সাময়িকভাবে তোমায় সঙ্গ দিবে ঠিকই, সময় হলে বুঝবে তুমি আসলে বোকা, ভান্ডামী জান না, তোমায় ছেড়ে চলে যাবে! যেহেতু তুমি আসলে আসলেই একটা বোকা, তুমি খ্যাপাও হবে, তুমি সাহসী হবে, অনবরত প্রেমে পড়বে ফুল-পাখি-লতা-পাতার-নারী হলে পুরুষের, পুরুষ হলে নারীর আর শিশুদের, একটা পুরা কবিতা তুমি পড়বে, দুই-একটা লাইনের তুমি প্রেমে পড়বে, মনে হবে, এই কথাটাই তুমি বলতে চাইছিলে… বলা হয়ে উঠেনি, আসলে তুমি ওই লাইনটার প্রেমে পড়েছো! তুমি প্রেমে পড়তেই থাকবে… কারন তুমি বোকা!
তুমি নিজেকে একজন মানুষ ভাব, তুমি ভাব মানুষ মানুষের জন্য, কিন্তু তোমার বিপদে কেউ আসে না, তোমার কথা কেউ মনে রাখে না, কারন তুমি বোকা…
মিছিলের একেবারে সামনে, ছবি তোলার জন্য না, ব্যানারটা ধরে রাখার জন্য তুমি সামনে থাক, ব্যানারটা টান টান করে ধরে রাখ, যেন সামনের সবাই দেখতে পায়, তোমার প্রানের দাবি… গুলি কিংবা টিয়ার শেল ফুটলে সবাই পিছু হটে, তুমি ধরে রাখ ব্যানার, তখন তোমার মনে হয় তুমি সাহসী, আসলে তা না তুমি আসলে একটা বোকা! তুমি ভন্ডামী করতে জাননা… খোজ নিয়ে দেখ এযাবৎকাল সবাই, যারা মরেছে মিছিলে বা যুদ্ধে, তারা সবাই… ব্যাক্তি জীবনে বোকা ছিল…. চালাকেরা মরে না…. এই কারনে এরা কাপুরষ… কাপুরুষ লোক বলতেই চালাক!
সত্য কথন…. আবার কইয়ুন না যে, ছেমড়াডা আমি বেশি বুজ্জাহালছি!
