অবশেষে তুমি আমি দুজনেই বুঝলাম,
আমি তুমি কেউ ভাল নাই!
ফেলা আসা অতীত তাড়া করে ফেরে,
ভয় পাই দুজনেই অজানা আশংকায়!
এভাবে হয় প্রিয় তুমিই বলো?

সবিশেষে হিসাবের খাতাটা শুণ্য,
অযথাই খুজি আবার নিত্য।
তবুও একটু আশা রাখি
যদি দুজনেই ফিরে আসি!

তবুও,
‘‘সবকিছু হারানোর পর যে তুমি,
তোমার সেই তোমাকে আমি চাই।”

প্রতিটি হতাশা আমার করে নিতাম,
কস্টগুলো সব আপন করে নিতাম।
তুমি আমার হও আর না হও,
শুধু কাছে আসবার অনুমতিটুকু দাও।