আমি স্বপ্নবান মানুষ,
স্বপ্নই আমার ঘরবাড়ি…
স্বপ্ন ভঙ্গের আশংকায়!
আমি ভীতু হয়ে পড়ি।
আমি কবিতায় আর লেখায়,
আমি স্বপ্ন বিলি করি।
সাহসী হতে মনচায়
আবার… ভয়ও পাই।
কেউ যদি অভয় দিত,
তবে নিশ্চয়ই স্বপ্নের ভাগ
তারেও দিতাম।