ঘটনা চক্রে ২০০১ বা ২০০২ হবে একবার কোন একজেলায় গেছিলাম (সংগত কারনে নাম বললাম না)… সকালে প্রাতক্রিয়া সারার জন্য তড়িঘড়ি মরি পরি অবস্থা.. ইজ্জত গেল গেল… একজনরে জিগাইলাম… টয়লেট কোথায়? আমারে কিছু কওয়ার আর সুযোগ দিল না কয় আয় হায়! মেহমানের পেট খারাপ! আরে কখন বললাম পেট খারাপ? উনারে নিবৃত করলাম কইলাম, ভাই পেট ঠিকই আছে, আমার নিয়মিত সকালেই চাপে! এইবার কয়, তাইলে অবেলায় কেন! অবেলা মানে পেট খারাপ! আরে এই কামতো আমরা সাইরা ফালাই আলো ফুটার আগে, গ্রামে টয়লেট নাই! ক্ষেতের আইল ভরসা! হায় হায় কসকি ভাই! হাগতে হইলে কাইলকা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হইবো? মাইগড! আমার ইজ্জততো এখনই যায়, ব্যবস্থা কি? ক্ষেতের আইল… নইলে বাদারে… ভাই বাদারেই নিয়া চলেন… গেলাম সারলাম, পরের দিন ব্যাপক জ্ঞান নিয়া আইলে বইসা কাম সারলাম! আহা প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির ডাকে সারা দেয়া! এইখানে কিছু আইন আছে… প্রাতক্রিয়া সারতে হয় খূব ভোরে, তোমার পাশেই আরেক নানারকম সূর, নানাছন্দে সারিবদ্ধভাবে হাতপাচেক দূরত্বে বসবে প্রাতক্রিয়া সারবে, তুমি ওরদিকে তাকাতে পারবা না, শব্দ শুনে হাসতে পারবা না… এইটাই সভ্যতা! তাকালে… হাসলে তুমি বিয়াদপ!
কাহিনীটা প্রায় ভুলে গেছিলাম…. কিন্তু সরকারের কার্যকলাপে এখন মনে হইছে সেই গ্রামের কথা যেখানে হয়তো এখন সভ্যতার আলো পৌছায় নাই! স্যানিটারি ল্যাট্রিন কি তারা জানেনই না! রাস্তার ধারে হাগবা পাদবা কেউ দেখলে, শুনলে কিছু বললে তুমি হবা বিয়াদপ! হায় কবে হবো আমরা সভ্য!
