0,,16584960_303,00কয়েকদিন ধরে একই সূত্রে গাঁথা কয়েকটা ভিন্ন ভিন্ন মহল থেকে একটা কথা বার বার কানে আসতেছে। বলা হচ্ছে, শাহ্ִবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন নাকি পুলিশি পাহাড়ায় হয়। তাই সেখান থেকে পুলিশের পাহাড়া তুলে নেওয়া হোক।
আমার প্রশ্ন হল, বাংলাদেশের কোন জনসমাবেশে পুলিশের পাহাড়া থাকে না?
– থাকে, বাংলাদেশের প্রত্যেকটা সমাবেশেই পুলিশের পাহাড়া থাকে। আমাদের সমাবেশেও থাকে, আপনাদের সমাবেশেও থাকে। এই জায়গায় আপনাদের সাথে আমাদের কোন পার্থক্য নাই। কিন্তু পার্থক্যটা আছে অন্য জায়গায়ঃ আমরা করি শান্তিপূর্ণ সমাবেশ, আর আপনারা আপনাদের সমাবেশে করেন পটকাবাজি, ককটেলবাজি, বোমাবাজি আর গাড়ি পোরাপুরি। আর এই পার্থক্যটার জন্যই আপনাদের সাথে আমাদের আরও একটা পার্থক্যও হয়ে যায়ঃ আমাদেরকে পুলিশের দমন করতে হয় না, আর আপনাদের দমন করার জন্য পুলিশকে চালাতে হয় লাঠি, টিয়ারশেল, রাবার বুলেট আর পরিস্থিতি বিশেষে গুলি। তো এখানে আমাদের কি করার আছে রে ভাই?
================================
আর শাহ্ִবাগে পুলিশ থাকলে সমস্যাটা কি? পুলিশ কি রাস্তা থেকে মানুষ ধরে ধরে এনে শাহ্ִবাগে বসিয়ে দিচ্ছে? উত্তর যদি না হয়ে থাকে, তাহলে পুলিশ সড়িয়ে নিলে আপনাদের লাভটা কি? নাকি পুলিশের অনুপস্থিতির সুযোগ নিয়ে আর একটা ২১শে আগস্ট আমাদের উপহার দিতে চান আপনারা?………..শাহবাগে সাইবার যুদ্ধ