ম্যাংগো পিপল, আমজনতার প্রতীকি ইংরেজি…. আমরা ঠাট্টা করেই ম্যাগো পিপল বলি…. কেন? আমের মতই একটা সিজনে এর কদর বাড়ে… ভোটের সময়…. রাজনৈতিক দলগুলোর নেতা পাতি নেতা খুব মজা কইরা খায়…. ব্যাপক বিনুদন নিয়া খায়… আলু তেল মুলা সবই দেয় সিজনে… সিজন শেষে দেয় বাশঁ, নগদে বাকিতে, দিতেই থাকে বাশঁ… আইক্কাওয়ালা বাশঁ… মোটা মোটা বরাক বাশঁ…. এই সিজন আসে প্রতি পাচ বছর পরপর, আমজনতা বেহায়ার মতো আলু মুলা তেল খাইবার চোটে সব ভুইলা আবার নিজেরে সস্তা কইরা দেয়…. আবার রাজনৈতিক দলগুলোর নেতা পাতি নেতা খুব মজা কইরা খায়…. ব্যাপক বিনুদন নিয়া খায়….. এভাবেই চলছে….. ধর্মে দোহাই দেয়, সাম্প্রদায়িক উস্কানি দেয়, জ্ঞানী জ্ঞানী কথা কয়, চোর-লম্পট-দূর্ণীতিগ্রস্থ-মুনাফ
আলকোরআনে আল্লাহ বলেছেন:
“যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করে না, আল্লাহও সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না। (সুরা- ১৩, আয়াত- ১৯),
“যে যেমন কাজ করবে সে অনুরূপ ফল পাবে।” “মানুষ চেষ্টার অতিরিক্ত ফল পাবে না।” “তোমাদের যে মুসিবত ঘটে তা তোমাদেরই কৃতকর্মের ফল।” (সুরা- ৪২, আয়াত- ৩০)
নবী হযরত মুহাম্মদ (স:) বলেছেনঃ
ইন্নামাল আমানু বিন নিয়াত, অর্থাৎ ”সকল কিছুই নিয়তের উপর নির্ভরশীল”
বৌদ্ধ ধর্মকথার মূল সত্য চারটি। এগুলো হলো—-
(১) সকলই দুঃখময়।
(২) দুঃখের কারণ আছে।
(৩) দুঃখের নিরোধ সম্ভব।
(৪) দুঃখ নিরোধের সুনির্দিষ্ট উপায় আছে।
হিন্দু ধর্মও এই কথাই বলে, মনুষ্য নিজেই তার কাজের কর্তা, নিয়ন্তা ও স্রষ্টা- মনুষ্য স্বেচ্ছায় ভাল বা মন্দ পথ অনুসরণ করে। মনুষ্যদিগের মধ্যে নীতিবোধ ও কর্তব্যবোধ রয়েছে, ফলে তার ইচ্ছার স্বাতন্ত্র্য ও কার্যের স্বাধীনতা রয়েছে। ভাল কাজ করলে পুরস্কার পাবে এবং মন্দ কাজ করলে নরকের শাস্তি পাবে।
