আমি তুই মানুষ না দু’পেয় দৈত্য!!!
দেখ না, মানুষ খাই মনমত নিত্য?

কিছুদিন আগেতে গ্রীল খেলাম তাজরীনে,
আজ খাবো বার্গার, সস দিয়ে মিশিয়ে!!!

রানাভাই করেছে আজকের আয়োজন,
বরাবরের অতিথি পোষাকের মালিকজন।

তার ঠিক আগে আগে স্পেকট্রামে
খেয়েছিলাম হটডগ, মুখোমুখি একসাথে ।

দেখেছিস আমি তুই কতবড় আধুনিক!
ভুলে যাই খিদা পেলে, পার হলে কিছুদিন।

জানি জানি বুঝি সব!
আপাতত হজমে একটু গন্ডগোল,
তারপর কিছুদিন……
এরপর নতুন আরেক আয়োজন!

ভয় নাই, ভয় নাই
পাশে আছে জনগন!
এইতো রাতভর দুইফোটা
ছল ছল আয়োজন।
তারপর ভুলে যাবে,
স্মৃতি শক্তি ক্ষীন খুব।

এরপর তুমি আমি বসিব পাশাপাশি,
ডলারের হিসাব করে নিব ঝটপট!
লাভের হিশাবটা মিলাবো চটপট!
খাবারের মেনুতে, থাকবে……