ভালবেসে মরতে বলিস না,
আমি মরলে তোকে ভালবাসবে কে?
ফিরায়া আমারে দিস না তোর দোহাই।

জীবনটাও দিতে বলিস না,
তুইই তো আমার জীবন!
কিভাবে এইটা বিসর্জন দিব বল?
কথা যখন দিয়েছি, কথা আমি রাখবো
ভালবাসা আদায় করেই, বিশ্বকে দেখাবো!

আগুনে ঝাঁপ দিয়েছি, পুড়ে যাব বলে
ভালবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে।

খাদ আমার আছে জানি,
খাদ বিহীন সোনায়,
কোন কাজ হয়!