আমাদের এলাকার এক মুক্তিযোদ্ধা একবার আমাকে প্রস্তাব দিয়েছিল মুক্তিযোদ্ধাদের সাথে কমান্ড ইউনিটে কাজ করার জন্য (কি বলেছিল ঠিক মনে নেই, সম্ভবত কোন একটা কমিটিতে কাজ করার জন্য), আমি বলেছিলাম আমিতো মুক্তিযোদ্ধা না, উনি আমার বুকে থাবা দিয়ে বলেছিলেন, তুই ব্যাটা মুক্তির পোলা না, বাঘের বাচ্চা বাঘই হয়! আর কুত্তার নাম বাঘা রাখলেই কুত্তা বাঘ হয় না, বাঘ হইতে হলে জাত ঠিক রাখতে হয়! আজ ওই মুক্তিযোদ্ধার কথা খুব মনে পড়ছে…. আজ আবার একাত্তর, নতুন যুদ্ধ, সবই আগের মতো… ইতিহাস তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য ফিরে এসেছে, আজ আমাদের দ্বায়িত্ব ইতিহাস অর্পিত দ্বায়িত্ব শেষ করবার….. বাঘের বাচ্চা বাঘই হমু… ইয়া আল্লাহ আমার আর কিছু চাইবার নাই, আমি না চাইতে অনেক কিছু পাইছি তোমার কাছ থেকে…. আমার একটা দোয়া তুমি কবুল কর…. মরার আগে যেন অতন্ত দশটারে মাইরা মরতে পারি… আমিন! জয় বাংলা