নিত্য তোরে এত ভালবাসি
তুই এলে গানজাগে
সোনালী ধানের শীষ দোলে যেন
আমার এ মরুবাগে।

শস্য শ্যামল হয় প্রান্তর
আবে হায়াতের বহে নির্ঝর,
খর দাবদোহে দূর নভোপানে
চেয়ে থাকি অনুরাগে।

তোর পরশ কিযে সুধাময়
অমত রসে ভরা,
মনের ময়ূরী নাচে, সাড়া পেলে
হাসে বসুন্ধরা।

সঘন আষাঢ় শ্রাবনের ছায়া,
আমার জীবনে রচেছে বীমায়া।
সেকথা বুঝিনি আগে,
ধন্য হয়েছি ভালবেসে।