কয়েকটা প্রশ্নের উত্তর আমিও খুজতে ছিলাম, মাগার এইরাহাম পাঠাপাঠি উত্তর ফাইবাম বুছি নাইক্কা… অক্করে মাইরাল্লাচে! অহন যদি আবার ত্যানা প্যাচাস অক্করে কুইট্টাহালবাম..

: ভাই, মঞ্চে ইমরান ভাইয়ের পাশে ছাত্রলীগের নেতারে দেখি কেন?

: ইমরানের অন্যপাশ খালি আছে, যদি ছাত্রদলও বিচার চায়, তাঁদের জন্য ঐপাশটা ছেড়ে দেয়া হবে।

: ভাই, মঞ্চে নাসির উদ্দিন ইউসূফ বাচ্চুকে দেখি কেন?

: কারণ উনি একজন মুক্তিযোদ্ধা, এইজন্য মঞ্চে থাকেন। রাজাকার হইলে জেলে থাকতেন। উনি বাষট্টি বছর বয়েসেও এখানে এসে খাটাখাটনি করেন, অন্য কেউ করলে উনাকেও দেখবেন, সমস্যা নাই।

: ভাই, জয় বাংলা স্লোগান দিয়া কি আওয়ামী করণ হয়ে গেল না?

: না, আওয়ামী লীগের কাছ থেকে জয়বাংলাকে উদ্ধার করা হলো।

: ভাই, জঙ্গি কর্মসূচি না দিয়া এসব কী ম্যান্দামারা কর্মসূচি দেন।

: আমরা এর বেশি পারি না। আপনি জঙ্গি কর্মসূচি নিয়া মাঠে নামেন, আপত্তি নাই। আপনি পিসির সামনে বসে আছেন বলেই জঙ্গি কর্মসূচি দিতে পারতেছি না।

: ভাই, কাদের সিদ্দিকীরে রাজাকার বলায় কি অপমান করা হলো না?

: উনার যে কাজকর্ম, তাতে করে উনাকে রাজাকার বলায় যদি রাজাকাররা অপমানিত হয়ে মাইন্ড খায়, আমাদের কী করার আছে?

: ভাই, এত ছাত্র সংগঠন কেন? খালি ব্লগার আর অনলাইন এক্টিভিস্টরা থাকলেই কি চলত না?

: আমরা তো এইখানে নেতা হইতে আসি নাই যে কনুই মারামারি করব। ছাত্র সংগঠন থাকতে হবে, কারণ তাদের মধ্যে রাজনৈতিক প্র্যাকটিস আছে, তাদের বুদ্ধি পরামর্শও বিবেচনায় নিতে হবে। তাদের কর্মীদের রাজনৈতিক গ্রুমিং আছে, তাদের উপর এক ধরনের নিয়ন্ত্রন আছে যারা দিনরাত খাটতে পারে। দেশব্যাপী বিশাল আন্দোলনে সবাইকে ইনক্লুসিভ করা হয়েছে। আপনি যদি ১৮ ঘন্টা স্লোগান দেন, আপনিও থাকবেন, প্রমিজ।

: ভাই, আপনারা নাকি নাস্তিক/ নেশারু?

: যাদের বাপেরা জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলত, তাদের সন্তানরা এটা বলবেই, শোনার টাইম নাই বাঙালির।