559716_10200371648207796_1256997765_nপ্রিয় হুগো শ্যাভেজ,
যদি জানতে আমরা কিভাবে হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী আর লেবুচন্দ্র এমপিদের নিয়ে
একটা রাষ্ট্রে আছি!
যে বিশ্বমোডলদের তুমি তুডি মেরে উড়িয়ে দিতে; আমাদের
শাসকরা তাদের নিকট ইদুরছানার মত।
যে মার্কিন-ব্রিটিশদের ইয়া ইয়া টপফোর্বসদের পাত্তায় দিতে না; আমাদের শাসকেরা তারদের পা চাটে;
তাদের নির্দেশে উন্মুক্ত করে দেয় বাজার-দেশ-অর্থনীতি-তেল গ্যাসসহ প্রাকৃতিক সম্পদ ।।

তুমি দুনিয়াজুডে আধিপত্য- নিয়ন্ত্রণ- সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়েছিলে;
আমাদের শাসকরা কেবল তারদেশের নিরীহ জনগনের উপর
ক্ষমতা দেখাতে পারেন।

একটা প্রত্যাশা কিন্তু ছিল তোমার কাছে;
আমাদের রাষ্ট্রনায়কদের যদি একটু সময় দিতে!
তাদের ভঙ্গুর মেরুদণ্ডে যদি একটু ক্যালসিয়াম দিতে; দেশপ্রেম শিখাতে ।।

জান শ্যাভেজ, তুমি তামাম দুনিয়ার ক্ষমতাশালী জাতিসংঘ- ইইউ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছ;
আমাদের শাসকেরা তার দেশের ‘চুনোপুঁটি’ জামায়াতকে ভয় পায়।
তুমি তোমার দেশ থেকে মার্কিন হটিয়েছ; আমাদের পাকি বংশোদ্ভুত জামায়াতকে হটাতে ভয় পায়।।

হুগো শ্যাভেজ,
ফিরে এসো এই বাংলায় ।।