একে একে আমরা হয়েছি অজস্র
প্রতিটি মৃত্যু আমাদের করেছে
আরো ইস্পাত কঠিন
আমাদের দিয়েছে দুঢ়তা।
আমরা অতীতে দেখেছি,
বেড়ায় ক্ষেত খায়,
সর্ষেরে ধরেছে ভূত
কিন্তু এইবার, আমরা সিদ্ধান্ত নিয়েছি
বেড়ার গুষ্টি কিলাই… নিজেই দিমু পাহারা
ভূত তাড়ামু লাটি দিয়া,
কিসের আবার সরিষা!
আমরা ঘাতে প্রতিঘাতে শিখছি
লাঠির উপরই ভরসা,
মাইরের উপর ওষুদ নাই!
লাঠিটা থাকবে নিজের হাতে,
মারতে হবে জায়গা বুঝে।
শাহবাগের প্রজন্ম চত্বরের শহীদ রুমি স্কোয়াডের প্রতি সংহতি প্রকাশে অমি রহমান পিয়াল ভাইর সম্মানে এই কবিতাটি পোষ্ট করলাম।
মাত্রই লিখলাম।
