প্রতিটি উৎসবে সবাই যখন আনন্দ করে
আমি মন খারাপ করে ঘুরে বেড়াই!
প্রিয়া তার প্রিয় মানুষের হাত ধরে হাটে
আমি হিংসায় মরি!
দুচোখের কোনায় একটু জল আসে
নিজের অপরাধ খুজে বেড়াই!
প্রেম যে কি জিনিস আমি এর স্বাদ পাই নাই
তবে ভালবাসা ঢের পেয়েছি…
তবু প্রতিটি উৎসবের সময় আমার মন খারাপ থাকে
আমার হাত ধরে বলবার কেউ নেই
‘‘প্রিয় জগতের আর কেউ থাকুক আর না থাকুক
তোমার প্রতিটি দুঃখ বেদনায় আমি আছি তোমার পাশে”
পরিচিত নারীর কাছে চোখে আমার জন্য প্রেম খুজি!
কদাচিৎ মনে হয়, এইতো পেয়েছি!
ললনাদের অবজ্ঞা আর অবহেলার মাঝে
আমার সুপ্ত প্রেম আজও বেড়ে উঠার তাগিদ দেয়!
কোন এক মহিয়সীনি প্রশ্ন করেছেন, প্রেমে পড়েছেন নাকি?
অকপটে বলেছি না, কারন নতুন করে প্রেমে পরাটা কিছুতেই হয়ে উঠছে না,
আমি যে প্রেমে পড়েই রয়েছি। এখন শুধু অপেক্ষায় আছি…
বললেন সবুরে নাকি মেওয়া ফলে।
তন্ন্ তন্ন করে খুজেছি পৃথিবীর প্রচলিতসব পজ্ঞিকা, ঋতুচক্রে
ওখানে সবুর নামে মাস অথবা ঋতু খুজে পাইনি।
পরে জানলাম অপেক্ষার পজ্ঞিকায়, নাকি সবুর আছে!
সেটা শেষ হতে হতে মৃত্যুও চলে আসতে পারে।
তবুও নিত্য ভালবাসি! নিত্য প্রেমে পরি।
নিত্যকে ভালবাসি, নিত্যেরই প্রেমে আছি।
