আমার নিজের সাথে কথা হচ্ছিল নিত্য জীবনযাপন আনুসাঙ্গিক বিষয়ে। প্রায়েই আমরা নানা বিষয়ে কথা বলি। আজ প্রেম-ভালবাসা সংক্রান্ত আলোচনার এক পর্যায়ে প্রশ্ন আসলো আচ্ছা যদি কাউকে ভালবাসার কথা বলতে হয়, তাহলে কি দরকার! আমার মত ছিল “সাহস”, ভালবাসি কথাটা বলার জন্য সাহস লাগে… সাহস না থাকলে বলাই যাবে না “ভালবাসি”। আর যার সাহস নাই, তার দুইটা করনীয় থাকতে পারে, এক. যারে ভালবাস, কাজে কর্মে কথাবার্তায় তারে বুঝাও তুমি তারে ভালবাস। তার গুরুত্ব দাও, তার প্রতি মনোযোগী হও। তাকে আশ্বস্ত করো, পুরো পুথিবীতে কেউ যদি তার পাশে না থাকে, তবুও তুমি তার পাশেই আছ, প্রতিটি সমস্যায় তাকে তুমি আগলায়া রাখবা। সে যারে খুজতেছে, তোমার অনেক প্রতিবন্দকতা আছে, অনেক কমতি আছে, তুবও তুমিই সেই লোক। কারন জগতে কেউই পারফেক্ট না। তুমিও না আমিও না। তবে ম্যাদা ম্যাদা টাইপের পুতুপুতু টাইপের কথা বইলো না। যদি পার তারে নিয়া কবিতা বা অনুগল্প লিখ, আর সেখানে তাকে উদ্দেশ্য করে ভালবাসার কথা বল। যদি উদ্দেশ্যকারী ব্যক্তি নির্বোধ না হয়, তবে বুঝে নিবে তুমি তাকে ভালবাস। যদি না বুঝে তাহলে নির্বোধ ব্যাক্তিরে ভালবাসার কোন কারন নাই। আরেকটা বিষয়, তোমারে ভালনা লাগলে, ভাল না বাসলে তবে সে তোমাকে এড়িয়ে যাবে। কষ্ট পেলেও মেনে নিতে হবে, যদিও তুমি তাকে সত্যিকারেই ভালবাস। আর একটা জিনিস তুমি কখনোই এইটা ভাইবো না, তুমি তাকে পেলা না। আসলে তা না, সে সত্যিকারের ভালবাসা হারাল। তোমার হারানোর কিছুই নাই। দুই. বালিশের উপর মাথা গুইজা কান্দ। নিজের দুঃখ বালিশের লগে ভাগ করো।