আমি জানি,
আমার এই পকেট অভাব চিরদিন থাকবে না,
যদিও প্রেমিক হৃদয়ে, তোর জন্য –
ভালবাসার কোন অভাব কোন কালেই ছিল না, হবেও না।
হুটহাট তোর জন্য এক গুচ্ছ গোলাপ, দশ টাকা দরে-
আমি কিনে নিতে পারবো অযথাই যখন তখন!

কখনোবা চিনাবাদাম খেতে চাইবার বায়নাও
আমি এডিয়ে যাব না সংগোপনে!
কাড়ি কাড়ি টাকা থাকবে আমার পকেটে!
যেকোন সময় যখন তখন,
তুই কিনে নিবি একটি নীল রং চুলের ব্যন্ড!

সিগারেট খাওয়ার জন্য!
আমিও আর তখন রিক্সা বা বাস ভাড়ার বহানায়,
তোর ভেনিটি ব্যাগ হাতিয়ে ছিনিয়ে নিব না,
কড়কড়ে দশটাকার একটি লাল নোট!

কিংবা ধর, সবাই যখন সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়,
আমি তুই বসে থাকবো না পাশাপাশি আলিঙ্গনে!
আমরাও যাব থ্রীডি সিনেমা দেখতে।

আমি জানি, আমার এই টাকার অভাব আর থাকবে না।
সব অভাব পূরন হবে আমি জানি!
শুধু তোর অভাবটা আমায় দাহ করে যাবে…