আলোচ্য বিষয় অনেকেরই জানা তবে ভুলে যান আবার মনে করিয়ে দিতে চাই! ইতিহাস বিবর্জিত অহেতুক তর্ক ফ্যাসাদ না করে, ইতিহাস জানুন! অনেকেই এখনো মনে করেন, সিপিবি ও বাসদ বুঝি মহাজোট ভুক্ত দল! মহাজোট গঠন করার পূর্বে যা ছিল ১৪দল! আদতে ১৪ দল বলে কখনো কিছু ছিল কি? হাতের কড় গুনে দলের হিসাব নিন! আওয়ামীলীগ + বামদলসমূহের জোট (১১ দল) + জাসদ + ন্যাপ এই হইলো তথাকথিত ১৪ দল। কিন্তু যুগপৎ আন্দোলন শুরু করার পর পর যখন, মিডিয়া সন্ত্রাস! (দুঃখিত! মিডিয়ায় কর্মরত বন্ধুদের ক্ষমা প্রার্থনাপূর্বক) ১৪ দল বানায়া ফেললো এবং আওয়ামী দুরভিসন্ধি বুঝে সিপিবি, বাসদ, গণফোরাম ও শ্রমিক কৃষক সমাজবাদী দল এই ১৪দল ভুক্ত হইতে চাইলো না, নানাবিধ কারনেই এবং তারা তা অত্যন্ত দীঢ়তার সাথেই প্রত্যাখান করে, বরং ১১ দল নিয়েই এগুতে চাইলো! তখন ১১ দল ভুক্ত অন্যবামদল (যারা এখন মহাজোট ভুক্ত) তারা ১৪দল নিয়াই আগ্রহ দেখালো বেশি, এই পর্যায়ে এসে কার্যত ১১ দলীয় বাম জোট অলিখিত ও অঘোষিতভাবেই বিলুপ্ত হইলো।
বি:দ্র: আমার জানামতে ১৪দলের ব্যানারে কোন রকমেরে কর্মসূচী এক প্লাট ফর্মে কখনোই হয়নি। হয়ে থাকলে তথ্য উপাত্তসহ জানান। হুদাই কপচাইয়েন না, গায়ের জোর কথা বলিয়েন না।
তাহলে, আবার হিসেব করি? আসলে কি ছিল? আওয়ামীলীগ + ৭ দল (বিলুপ্ত ১১ দল) + জাসদ + ন্যাপ কয়দল হলো? কড় গুনে জেনে নিন।
আর মহোজোট হইলো, কি করিয়া? পরবর্তিতে সাম্প্রদায়িক খেলাফত মজলিস ও পতিত স্বৈরাচারের দল জাতীয় পার্টি ও অন্যান্য ছোটখাট বুর্জোয়া ও কথিত বাম দলের ভগ্নাংশ নিয়ে গঠিত হয় “মহাজোট” মানে মহাজট!
এরপরও না বুঝলে, আয়োডিনের স্বল্পতা দূর করতে, বুদ্ধি বিবেচনা বাড়াইতে আয়োডিন যুক্ত লবন খান! বুদ্ধির বিকাশ ঘটান!
আরেকটা কথা: বাসদের কথা জানি না। কিন্তু কমিউনিস্ট পার্টি একটি ঐতিহ্যবাহী অতি পুরানো রাজনৈতিক দল। দলটির অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহনে ভুল ছিল কি, এখনও আছে! তা ভবিষ্যত্ব বলে দিবে। কিন্তু, পার্টির একজন সাধারন কমী-সমর্থক-শুভাকাঙ্খী (কড়া সমালোচকও বটে!) হিসেবে মনে করি পার্টি ঠিক এই মুহূর্তে সঠিক লাইনেই আছে এবং কোন অবস্থাতেই কোন বুর্জোয়া জোট বা মহাজোটের এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছে না। দ্বায়িত্ব নিয়েই বলতে চাই, জট আর মহাজটের বাইরে পার্টি একটি বাম বলয়ের শক্তির সমাবেশ ঘটাতে আপ্রান চেষ্টা করছে এবং পার্টি ঠিক এইমুহূর্তে দুইজোটের বাইরে, নানা প্রতিকুলতা থাকা স্বত্তেও বুর্জোয়া দলগুলোর শক্ত প্রতিপক্ষ হয়ে দাড়াচ্ছে! এখন কারো কর্মসূচীর সাথে যদি পার্টির কর্মসূচী কিংবা আদর্শিক মতভেদ বা মতৈক্য হয় সেটাও সুচারু দৃষ্টি দিয়েই দেখা উচিৎ! নয় কি? মক্কায় চোরে চুরি করতে যায় দেখে আমি হজ্বে যাব না, এইটা একটা খোড়া যুক্তি ছাড়া কিছুই না। আবার শুধুমাত্র বিরোধীতা করতে হবে বলেই, আদর্শিক কারন ছাড়াই তার বিরোধীতা করতে হবে এইটাও অযোক্তিক!
আয়োডিনের স্বল্পতা না থাকলে উপরের কথা গুলো বুঝবেন এবং আবেদন আগামী নির্বাচনে (যখনই হয়! ব্যক্তিগত সন্দেহ আছে… অচিরেই হয় কিনা!) কমিউনিস্ট পর্টির মার্কা কাস্তে মার্কায় ভোট দিন। দেখে-শুনে-বুঝে দিন!
