এত কিছু না ভেবে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করে…. দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে শুধু মাত্র দলীয় প্রতীকে ভোট দিয়ে সংখ্যানুপাতিক হারে প্রার্থী নির্বাচনের ব্যবস্থা করলে একসাথে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সংখানুপাতিক হারে সংসদে জনপ্রতিনিধিত্ব, মার্কায় ভোট দিবে, সারাদেশে মার্কাতে যে দল যত ভোট পাবে, সেই অনুযায়ী প্রতিনিধি!

১. কালো টাকার খেলা বন্ধ হবে।
২. ব্যবসায়িক রাজনীতিক নেতা তৈরি বন্ধ হবে।
৩. জনগনের ভোটের আসল প্রতিফলন হবে।
৪. জোট মহাজোট নাটক বন্ধ হবে।
৫. সঠিক রাজনৈতিক ব্যক্তিরাই জনপ্রতিনিধি হবে।
৬. পাড়ায় পাড়ায় মাস্তান তৈরি বন্ধ হবে। তখন তৈরি হবে রাজণৈতিক ক্যাডার, অস্ত্রধারী না।

ইত্যাদি ইত্যাদি

তখন আর তত্ত্বাবধায়কের প্রশ্নই উঠে না। বিষয়টা সাংবিধানিকও হয়। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। সেক্ষেত্রে, নির্বাচন কমিশন থাকবে সরাসরি রাষ্ট্রপতির অধীনে… এবং জবাবদিহিতাও উনার কাছে।