পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক আমি,
সবচেয়ে বেশি ভালবাসা তোমার জন্য সংরক্ষিত আছে আমার হৃদয়ে,
বিশ্বাস হয় না (!)
আমার হৃদয়ে অনুপ্রবেশের অধিকার তোমায় আমি দিলাম,
উকি দিযে দেখ,
হৃদয়ের দেয়ালে দেয়ালে শুধু তুমি।

কবিতায় আর কাব্য গাখায় নয়!
প্রতিটি রক্ত বিন্দুতে শুধু তোমার প্রতিচ্ছবি!

জানি তোমার ব্যক্তিত্বের কাছে,
তোমার জ্ঞান, তোমার বুদ্ধিমত্তার কাছে,
তোমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যোগ্যতার কাছে আমি অল্পপ্রান এক!
অতি নগন্য, অতি ক্ষুদ্র আমি!

কোন কিছুতেই তুমি আামাকে মূল্যায়ন করতে পারবেনা
বিশেষ বিশেষ বিবেচনায়ও আমি তোমার মূল্যায়নে উত্তির্ন হতে পারবো না।

কিন্তু এইটুকু শুধু বলি! আমার সব যোগ্যতা তোমাকে ভালবাসার যোগ্যতা!
আমার মতো করে কেউ তোমাকে ভালবাসতে পারবে না।
কোন রকমের প্রমান আমি দিতে পারবো না!
ভালবাসার প্রমান দেয়ার যোগ্যতাও আমার নাই।
শুধু জানি তুমি যদি আমার হও! আমি তোমারই হবো…. ঠিক তাই!