আমার মত-পথ-কর্মের উপর আস্থাশীল,
কথা দিলে কথা রাখি।
সেটা সচেতন-অবচেতন অথবা আবেগে হলেও
সর্বোচ্চ শক্তি নিয়োগ করি, কথা রাখার জন্য
আমার সাথে অন্যদের মেলালে চলবে কেন?

আমি স্বতন্ত্র! যদিও কেউভাবে অন্যদের মতো।

কোন হাত আমি সচেতনভাবে ধরি না,
ধরলে সেই হাত আমি ছাড়ার জন্য ধরি না।
যদি আন্তরিক হই তবে, বুকের মধ্যেই রাখি,
এখনও এবং তখনও সবসময় অপেক্ষায়রত।

তবুও, প্রতিদিন-প্রতিনিয়ত-
অবজ্ঞা-অবহেলা-গুরুত্বহীনতার মধ্যে বেচে থাকা,
অপেক্ষায় নয়, স্বাভাবিকভাবেই একই রকম থাকা।
তৃষ্নার্ত দৃষ্টি যেমন খুজে বেড়ায় একটি জলাশয়,
এই মন ঠিক তেমন চায় ধরতে হাত পথচলায়।

তোমার জন্য অপেক্ষারত কেউ খড় তাপদাহে!
অথবা কাক ভেজা হয়ে বৃষ্টিতে!
কতকিছু পেছেনে ফেলে,
অথচ একসময় সে শুধু দর্শনার্থী হয়ে থাকে।